বিনোদন ডেস্ক:
বলিউডে কঙ্গনা রনৌত একাই একশ’। কত দিকে যে তার যুদ্ধক্ষেত্র অনুমান করাই মুশকিল। এবার ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা দীপিকা পাড়ুকোনের দিকে ‘দেশদ্রোহীতা’র কামান দাগলেন। জানালেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে ‘পদ্মাবত’ নায়িকার।
কঙ্গনার মন্তব্য, “দীপিকা পাড়ুকোন এদিকে পাকিস্তানি এজেন্টের সঙ্গে জেএনইউ প্রতিবাদের পরিকল্পনা করে, আবার সুশান্তর মতো তারকাকে বয়কটও করে!”
এ ঘটনায় ইন্ধন দিয়েছেন এক বিজেপি নেতা। কয়েক দিন আগে দীপিকাকে কটাক্ষ করে বলেন, নায়িকা নাকি দু’মিনিটের জন্য জেএনইউতে যেতে ৫ কোটি রুপি নিয়েছিলেন! এমন মন্তব্যের পরই ফের পুরনো প্রসঙ্গ নতুন করে উত্থাপন হয়। জানুয়ারি মাসের সেই জেএনইউ বিতর্কের রেশ ধরেই কঙ্গনা আক্রমণ করলেন দীপিকাকে।
ওই সময় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বর ছিল সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল। পুলিশের সঙ্গে সংঘর্ষে আক্রান্ত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। ‘ছপাক’ প্রচারের কাজেই দিল্লিতে গিয়েছিলেন দীপিকা। সেখান থেকে মুম্বাই ফেরার পথে অভিনেত্রী এক ফাঁকে গিয়ে দেখা করে আসেন আক্রান্ত ঐশীর সঙ্গে।এ নিয়ে সরকারপক্ষের তোপের মুখে পড়েন দীপিকা। তাকে নানা সময় উত্যক্তও করে কঙ্গনা। এবার আবার কটাক্ষ করলেন।
কোনোরকম রাখঢাক না করেই বললেন, “দীপিকা পাড়ুকোন তো পাকিস্তানি এজেন্টদের সঙ্গে জেনএনইউ প্রতিবাদের পরিকল্পনা করেছে। আবার ওদিকে বলিউডের দুই জনপ্রিয় খ্যাতনামা তারকাকে বয়কটও করেছে। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর আরেকজন এখনো এই পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত যুঝে চলেছে।”
দুই তারকা বলতে সুশান্ত সিং রাজপুত আর নিজের কথাই বোঝাতে চেয়েছেন কঙ্গনা। শুধু তাই নয়, টিম কঙ্গনার এই টুইটের সঙ্গে ছবিও দেওয়া হয়েছে। দিন দুয়েক আগেই, বলিউড তারকাদের সঙ্গে পাকিস্তানি এজেন্টদের যোগাযোগের কথা শোনা যায়। নায়িকা নিজের বিবাহোত্তর সংবর্ধনায় তেমন এক বিতর্কিত ব্যক্তির সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.