মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কানে কিয়ারা, গলার হারটির মূল্য কত কোটি টাকা?

বিনোদন ডেস্ক :
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। তবে প্রথমবারের মতো এ উৎসবে পা রাখেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।

বলিউড হাঙ্গামার তথ্যানুসারে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকার বেশি।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় আছে— ‘ডন থ্রি’, ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার টু’ প্রভৃতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION