সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

কক্সবাজারে ২ জন রোহিঙ্গা সহ করোনা আক্রান্ত ১৯জন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ২ রোহিঙ্গাসহ নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জন রোহিঙ্গাসহ ৩ হাজার ৩৯২ জনে।শনিবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ডাঃ অনুপম বড়ুয়া বলেন, শুক্রবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ৬৯ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এবং অন্য ৫০ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে ১৯ জনই নতুন করে আক্রান্ত।” শনিবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১৯ জনই কক্সবাজারের বাসিন্দা রয়েছে। ”

তিনি বলেন, ” জেলায় নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে রামু উপজেলার ১৬ জন, উখিয়া উপজেলার ১ জন বাসিন্দা রয়েছে।এছাড়া মিয়ানমারের ২ রোহিঙ্গা নাগরিক রয়েছে। “

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৭৬ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৯২ জনে।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৬০৮ জন, রামু উপজেলার ২৯৭ জন, উখিয়া উপজেলার ৩৫৫ জন, টেকনাফ উপজেলার ২৮৪ জন, চকরিয়া উপজেলার ৩৭০ জন, পেকুয়া উপজেলার ১৪১ জন, মহেশখালী উপজেলার ১৭৪ জন ও কুতুবদিয়া উপজেলার ৮৭ জন বাসিন্দা রয়েছে।

এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৭৬ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২ হাজার ৬৩৫ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২৭ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION