রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ছুরিকাহত করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ অজ্ঞাত দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. সালেক (৩৫) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে মো. সালেক নিজ ঘরে ফিরছিলেন। এক পর্যায়ে পথিমধ্যে বোরকা পরিহিত ৩/৪ জন অজ্ঞাত দূর্বৃত্ত তাকে আটকিয়ে গতিরোধ করে। পরে দূর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তার শোর-চিৎকার শুনে এগিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালংস্থনএমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত মো. সালেককে সেখানে নেওয়ার পথে মৃত্যু ঘটে বলে জানান ওসি।

শামীম জানান, কারা, কি কারণের এ খুনের ঘটনা ঘটিয়ে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION