বিনোদন ডেস্ক:
বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে সবচেয়ে ব্যস্ত অক্ষয় কুমার। লকডাউনের পর শুটিংয়েও ফিরছেন সবার আগে।এর মধ্যে রাখিবন্ধন উপলক্ষে সোমবার নতুন ছবির ঘোষণা দিলেন, শিরোনাম ‘রক্ষা বন্ধন। পরিচালনা করবেন আনন্দ এল রাই। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অক্ষয়, যেখানে তার সঙ্গে কয়েকজন কিশোরীকে দেখা যাচ্ছে। সামনের বছর নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন ছবির ঘোষণার খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা আরও জানায়, অক্ষয়ের হাতে কাজের অভাব নেই। ‘বেল বটম’-এর শুটে এ মাসেই তার লন্ডন যাওয়ার কথা। এর পর অক্টোবর নাগাদ আনন্দের পরিচালনায় শুরু করবেন ‘অ্যাতরঙ্গি রে’। ছবিতে তার সঙ্গে রয়েছেন সারা আলী খান ও ধানুশ।
‘রক্ষা বন্ধন’ প্রসঙ্গে অক্ষয়ের বক্তব্য, ‘‘এত তাড়াতাড়ি আমার ক্যারিয়ারে কোনো ছবি সাইন করিনি। এই ছবির গল্প এতটাই মনের কাছের যে, সঙ্গে সঙ্গে একটা ছাপ ফেলে দেয়।’’ ছবিটি বোন অলকার উদ্দেশে উৎসর্গ করেছেন অক্ষয়। পাশাপাশি এটাও জানিয়েছেন যে, আনন্দের সঙ্গে অলকাও এই ছবির প্রযোজক ও নিবেদক হিসেবে থাকবেন।
অক্ষয়ের দীর্ঘ ক্যারিয়ারে অনেক পরিচালকের সঙ্গেই সখ্য গড়ে উঠেছে। প্রিয়দর্শন, আব্বাস-মাস্তানের নাম সেই তালিকায় আছে। এবার পর পর দুটি ছবি দিয়ে আনন্দের সঙ্গে অক্ষয়ের নতুন জুটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.