মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

ইউরো কাপে খেলবেন রোনালদো

খেলাধুলা ডেস্ক:

আগামী মাসে উয়েফা ন্যাশন্স লিগের দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার দল ঘোষণা করেছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। জুলাইতে অনুষ্ঠিত হওয়া ইউরোতে খেলে গোল না পেলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে রেখেছেন কোচ রবার্তো মার্টিনেজ।

৩৯ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩০ গোল করার রেকর্ডটি দখলে রেখেছেন। কিন্তু ২০২৪ ইউরোতে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোল পাননি তিনি। টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল তারা।

ইউরো থেকে বিদায় নেওয়ার পর মার্টিনেজ বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল দলটি নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১। কিন্তু রোনালদো ঠিক কবে থামবেন সেটা কোচ মার্টিনেজও জানেন না। তাইতো এই বয়সেও তাকে জায়গা দিচ্ছেন জাতীয় দলে।

ঘরের মাঠে আগামী ৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে রোনালদো-জোটারা।

পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: দিওগো কস্তা, হোসে সা ও রুই সিলভা।

রক্ষণভাগ: রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাটো ভেইগা, গনসালো ইনাসিও, তিয়াগো সান্তোস, দিওগো ডালোট, নুনো মেন্ডেস ও নেলসন সেমেদো।

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও ও পেদ্রো গনসালভেস।

ফরোয়ার্ড: রাফায়েল লিও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো ও দিওগো জোটা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION