শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সমুদ্রের তলদেশে বিয়ে

ভয়েস নিউজ ডেস্ক:

এক দুঃসাহসিক জুটিকে সমুদ্রের তলদেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখলো সৌদি আরব। বিয়ের দিনটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে, কেউ হেলিকপ্টারে বিয়ে করতে এসে আলোচনার জন্ম দেয় আবার বিয়ের আয়োজন সম্পন্ন করতে কেউ কেউ ভাড়া করে রাজপ্রাসাদ। কেউ বা চলে যায় প্রাচীন কোনো নগরীতে। সবারই থাকে নজিরবিহীন ঘটনা ঘটানোর প্রচেষ্টা। দিনকে দিন এমন বিয়ের আয়োজনে আগ্রহী হচ্ছে মানুষ। কোনো কোনো দ্বীপ সাজানো হচ্ছে বিয়ের আয়োজন সম্পন্ন করার জন্য।

সৌদি আরবের মানুষ প্রথম দেখলো সমুদ্রের তলদেশে বিয়ের আয়োজন। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। রেড সি-এর স্বচ্ছ জলরাশির নিচে বিয়ে বদ্ধনে আবদ্ধ হলো সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এক জুটি। সাগরের তলদেশে অত্যাশ্চার্য কোরালপ্রাচীরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এই জুটির স্বপ্ন পূরণে সহায়তা করেছে সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল।

পানির নিচে প্রাণীবৈচিত্র উপভোগ করতে পছন্দ করেন হাসান ও ইয়াসমিন। এ কারণেই তারা বিয়ের জন্য সমুদ্রের তলদেশকে বেছে নেন।

হাসান বলেন, ‘এটা সত্যিই এক বিস্ময়কর ছিল। আমরা প্রস্তুত হওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তার দল আমাদের বললেন, সমুদ্রের পানির নিচে তারা আমাদের বিয়ে উদ্‌যাপন করার পরিকল্পনা সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাতেই পড়তে হয়নি। বিয়ে উদ্‌যাপন সুষ্ঠুভাবে হয়েছে।’

এই জুটি আশা করছেন, তাদের বিয়ে আরও অনেক দুঃসাহসিক জুটিদের এ ধরনের বিয়ে আয়োজন করতে আগ্রহ সৃষ্টি করবে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION