শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএ’র ৩ সদস্য নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম।

নিহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন–মেসি বম, তার স্ত্রী এলি বম ও ফেরকুপ বম। প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়। শেষের জনের বাড়ি সদর উপজেলার শ্যারন পাড়ায় বলে জানা গেছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠ কুকিচিন ন্যাশনাল আর্মি কেএন’র ৩ সদস্য মারা যায়। তিনজনই ইউনিফর্ম পরা অবস্থায় ছিল। তাদের পোশাকে কেএনএ লেখা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে; এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ওই আস্তানা ঘেরাও করে অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর আস্তানা থেকে ৩ কেএনএ’র সদস্যের ইউনিফর্ম পড়া লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

ঘটনার পর মুন্নুয়াম পাড়া থেকে লোকজন আতঙ্কে সরে গেছে। ওই এলাকায় সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনী বর্তমানে তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কেএনএফের তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে। সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি ও থানচি এলাকায় অভিযান চালাচ্ছে। এসব এলাকায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION