বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঘুমধুম সীমান্তের জলপাইতলী পয়েন্টে ১৪ রোহিঙ্গার অনুপ্রেবেশ, বিজিবি’র কাছে সোপর্দ

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু জলপাইতলী পয়েন্টের ৩২নং পিলার হয়ে অনুপ্রেবেশবকরা ১৪রোহিঙ্গাকে আটক করেছে জনতা।এরপর ঘুমধুম বিওপির বিজিবি জোয়ানদের কাছে সোপর্দ করেছে তারা।

শুক্রবার দিবাগত রাতে সীমান্ত পিলার ৩৩, মিয়ানমারের অভ্যন্তরে ঢুরি নামক স্থানে অনুপ্রবেশ’র জন্য জোড়া হয় অনুমান ২শত রোহিঙ্গা। তাদেরকে অনুপ্রবেশ করাতে বার্মাইয়া মৃত ছৈয়দ আলমের ছেলে জকিরকে জনপ্রতি ৮ হাজার টাকা করে দিয়েছে এমন একটি ভিডিও পার্বত্য নিউজ’র কাছে এসেছে। তবে ঐদিন সীমান্ত পেরিয়ে তাদেরকে অনুপ্রেবশ করাতে ব্যর্থ হয়।পরের দিন শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ৩২ নং পিলার দিয়ে অনুপ্রবেশ করালেও স্থানীয় বাসিন্দাদের হাতে সল্প সংখ্যক রোহিঙ্গা আটক হয়। জানা গেছে, আটককৃত বহরে ছোটবড় মিলে দুই পরিবারের ১৪জন রোহিঙ্গা ছিল। পরবর্তী স্থানীয়রা সীমান্তের দায়িত্বরত ঘুমধুম বিওপির জোয়ানদের কাছে সোপর্দ করেছেন।এদিকে সূত্রে জানাগেছে, অনুপ্রবেশকারী ১৪ রোহিঙ্গাকে ঘুমধুমের বাইশপাড়ী সীমান্তে দিয়ে পুশব্যাক করেছে বিজিবি।

উল্লেখ্য যে, এ পর্যন্ত বিজিবি কর্তৃক পুশব্যাক করা রোহিঙ্গাদের পূনরায় বাইশফাড়ির একটি দালাল চক্র মোটা অংকের টাকার বিনিময়ে পাহাড়ি পথ দিয়ে বিভিন্ন ক্যাম্পে প্রবেশ করে বলে জানা গেছে ।দেশদ্রোহী কাজে করা জড়িতদের বিষয়ে গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিমসহ বিজিবি কাজ চালিয়ে যাচ্ছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION