বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় জড়িত আরও একজন গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস (২৭) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপন কোতোয়ালী থানার পাথরঘাটার হরিশ চন্দ্র লেইনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। তিনি নগরীর চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে রিপন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী থানার একটি টিম আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

রিপন দাস এজাহারভুক্ত আসামি নয়। আলিফ হত্যায় পাওয়া ভিডিও ফুটেজে রিপন দাসকে নীল রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় হাতে বটি নিয়ে দেখা গেছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভৈরব উপজেলা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত ৯ জন আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছিলেন।

গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।

গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার বাসিন্দা।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION