বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে আক্ষেপ তুলে ধরেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল। শীতের ভালো ভালো জামা কাপড় পরে আছে কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গী নেই।’
কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার সাবেক স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে।
ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে।
প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। তাদের ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.