সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

পেকুয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় লবণ ব্যবসায়ী জামাল উদ্দিন লুৎফা, তার ভাই ইউপি সদস্য কামাল উদ্দিন ও লুৎফার ছেলে জয়নাল আবেদীনকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন ও সমশু উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় বিজ্ঞ আদালত এমন তথ্য নিশ্চিত করেন বাদী মোঃ এনাম।

মামলার বাদী মোঃ এনাম জানান, আওয়ামীলীগের নাম দিয়ে হেলাল ও সমশু বিগত সময়ে নানা অপকর্ম করেছেন। নিরহ লোকজনের উপর হামলা, ভূমিদস্যুতা, মামলা দিয়ে হয়রানিসহ তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ একদল সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ২০২৪ সালের ১৯ নভেম্বর মগনামা ইউনিয়নের ছেরাং ঘোনা এলাকায় সন্ত্রাসী কায়দায় আমার ব্যবসায়ী পিতা, চাচা ও ভাইকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে বহু অপকর্মের হোতা আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, সমশু ও মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এরপর থানায় মামলা দায়ের করি। ওই মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার তদন্তকারী কর্মকর্তা আপনকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে মনগড়া তথ্য দিয়ে তড়িগড়ি করে চার্জসিট পাঠায় আদালতে। এরপর তারা আদালত থেকে জামিন নিতে গেলে আমরা বিজ্ঞ আদালতকে ঘটনায় সংশ্লিষ্ঠ ভিডিও গুলো দেখালে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। কয়েকজন জামিনে বের হয়ে আমাদের আবারো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাদীর আইনজীবী মোঃ এহেসান জানান, হামলার ঘটনায় সেই সময় ভিডিও ফুটেজ ধারণ করে রাখা হয়েছিল। বিজ্ঞ আদালতকে সেই বিষয়ে অবগত করলে দুইজনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION