সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

পেকুয়ায় হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটা বন্ধে অভিযানে হামলাচেষ্টা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে বিপাকে পড়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। স্থানীয় মোজাহিদুল ইসলাম বাপ্পির নেতৃত্বে একদল লোক তার উপর হামলার চেষ্টা করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। জানা যায়, মোজাহিদুল ইসলাম বাপ্পি (২২) পেকুয়া সদরের স্থানীয় হরিণাফাঁড়ী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে। অভিযানে যাওয়া নুর পেয়ারা বেগমকে হেনস্থার পাশাপাশি বদলির হুমকি দেয় সে।

এদিকে, অভিযানকালে একটি এস্কেভেটর জব্দ এবং সাঈদী রহমান নামে একজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে মাটি কেটে টপসয়েল নষ্ট করার বিরুদ্ধে অভিযান করতে গিয়ে বাপ্পিসহ কয়েকজন মারমুখী আচরণ করতে থাকে। পরে আরও পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। এছাড়া সেনাবাহিনীর একটি দল টহলে থাকে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION