শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

সাবেক এমপি নদভীর দুদিনের রিমান্ড মঞ্জুর

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক এমপি নদভীকে আদালতে তুলে সদরঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে ব্যক্তি। ওই মামলার এজাহারনামীয় আসামি সাবেক এমপি নদভী। এই মামলায় আজ বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, গত বছরের ৪ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি-গলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সড়কের ওপর থাকা বাস, আটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন।

২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নদভী। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION