ভয়েস বিনোদন ডেস্ক:
টলিউড অভিনেত্রী শ্রাবর্ন্তী চ্যাটার্জি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে। গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।
আজ (১৩ আগস্ট) এই দম্পতির জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন হওয়ায় দিনটি এই যুগলের কাছে বিশেষ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হয়েছে তাদের উদযাপন। তবে ঘরোয়া আয়োজনে দিনটি পার করছেন তারা।
আয়োজন প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন—উদযাপন, আনন্দ সবই দুই পরিবারের খুব কাছের মানুষদের নিয়ে। আমি, রোশান, রোশানের পরিবারের দু’চার জন থাকবেন। আর আমার মা, বাবা, দিদি, জামাইবাবু। ঝিনুক মধ্যমণি। ওর জন্মদিন ১৪ আগস্ট।
শ্রাবন্তী চ্যাটার্জি বলেন—প্রথম যখন শুনি রোশানের জন্মদিনও ১৩ আগস্ট তখন খুব অবাক হয়েছিলাম, আবার মজাও লেগেছিল। আর বুঝেছিলাম, এত মিল বলেই ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন।
১৩ আগস্ট শ্রাবন্তীর জন্মদিন। আর ১৪ আগস্ট শ্রাবন্তীর পুত্র ঝিনুকের জন্মদিন। এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন—১৩ তারিখ আমাদের জন্মদিন। ১৪ তারিখ ঝিনুকের। প্রতি বছর এই আগস্টের অপেক্ষায় থাকি।
২০০৩ সালে প্রথমবার পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব-শ্রাবন্তীর সংসারে জন্ম নেয় ঝিনুক। বিয়ের পর নানাভাবে শ্রাবন্তীর ওপর নির্যাতন ও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান রাজিব। এরপর ২০১৬ সালে বিচ্ছেদ হয় রাজিব-শ্রাবন্তীর।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.