আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লি ভূমিকম্পে কেঁপে উঠল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি।
দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.