রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চট্টগ্রামে ভারি বৃষ্টি, দেবে গেছে সড়ক

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইটের ৪ লেন সড়কের বড় একাংশ দেবে গেছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে সড়কের বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিফ ব্রিজের কাছে দুই লেনের অক্সিজেনমুখী সড়কটি দেবে যায়। এতে ওই অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারশিপ এলাকায় ব্রিজের কাছে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে দেবে গেছে। এর আশেপাশেও ভাঙন ধরেছে। এতে ওই অংশে ৪ লেনের সড়কটির দুই লেন বন্ধ হয়ে গেছে।

এই সড়কের ৮ নম্বর রুটের বাস চালক সাইফুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে যেতে দেখি স্টারশিপ অংশে রাস্তা তলিয়ে গেছে। ফলে ৪ লেন সড়কের দুই লেন বন্ধ হয়ে গেছে। এখন একমুখী সড়ক দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করছে। এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION