শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সৈকতে ইসিএ আইন উপেক্ষা করে স্থাপনা নির্মাণ

বার্তা পরিবেশক:

পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) আইনে কক্সবাজার সমুদ্র সৈকতের ৩০০ মিটারের মধ্যে যে কোনো অবকাঠামো নির্মাণ অবৈধ হলেও গড়ে উঠেছে নানা স্থাপনা। এতে করে অবিভাবকহীন কক্সবাজার দেখার কেউ নেই। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সহ মেরিন ড্রাইভ সড়কের সাগর পাড়ে বিভিন্ন স্থানে এই ভবন গুলো গড়ে উঠেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের প্রভাব খাটিয়ে দালাল চক্রের মাধ্যমে পেছনের তারিখ দিয়ে পৌরসভার একটি ভুয়া অনুমোদনপত্র তৈরি করে সম্প্রতি তড়িঘড়ি ভবন নির্মাণের কাজ শুরু করে।

কক্সবাজারের রামু সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক চেইনম্যান আবদুল হাকিমের মাধ্যমে এই ভুঁয়া কাগজপত্র তৈরি ও অনুমোদনপত্র করে দিয়েছে বলে জানা গেছে ।

ভবন নির্মাণের স্থান গুলো চারিদিকে উঁচু করে বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। গেইটে শক্ত পাহারায় রয়েছে দারোয়ানসহ কয়েকজন। গণমাধ্যমকর্মীরা পরিদর্শনে গেলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়া হয়।

কিছু অসাধু কউক কর্মচারীর মাধ্যমে কউককে ম্যানেজ করা হচ্ছে। ফলে নাকের ডগায় তরতর করে এই অবৈধ ভবনগুলো উঠলেও নিশ্চুপ রয়েছে কউক।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ার) লে. কর্ণেল আবু নাঈম মোঃ তালাত সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানলাম। এই অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করা হলো। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION