খেলাধুলা ডেস্ক:
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের রাজশাহী স্টারসের। আফঈদা খন্দকার, মনিকা, শিউলি আজিমরা পারলেন না দলকে জেতাতে।
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার আশাভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার আশা
সোমবার (১৭ আগস্ট) মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে রাজশাহী স্টারস। প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে ছিল গেলাম রব্বানী ছোটনের দলটি।
ইস্ট বেঙ্গলের জয়ে দুই গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথের।
নবম মিনিটে সফল স্পট কিকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে নেন আনোকি। ২৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। মাঝমাঠ থেকে উড়ে বল নিয়ন্ত্রণে নেন ওরাওন, ছুটে গেলেও তাকে আটকাতে পারেননি শাহেদা আক্তার রিপা। ঠাণ্ডা মাথায় শটে রুপনাকে পরাস্ত করেন ওরাওন। ৩৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ভারতের দলটি। স্টারসের নেপালি ডিফেন্ডার বিমলা বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে ক্রসে জালে জড়িয়ে দেন আনোকি।
রুপনা চাকমা ৭১ মিনিটে পরাস্ত হন আবারও। গুলোথের শট তার হাত গলে বেরিয়ে জালে জড়ায়। গ্রুপ পর্বের বাকি দুই দল হলো মালয়েশিয়ান ক্লাব সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল যাবে পরের রাউন্ডে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টারস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.