ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের হিমছড়ি সৈকতের এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান কক্সবাজার ভয়েসের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন-আজ বিকেলে কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান চালিয়ে কয়েকজনকে উদ্ধার করে। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান কক্সবাজার ভয়েসকে আরো বলেন, “সৈকতে গোসল করতে নেমে কয়েকজন পর্যটক স্রোতে ভেসে যান। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে।”
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.