রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে গত সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ অক্টোবরের বৈঠকের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও অবস্থানের সময়সীমা, দৈনিক পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান নির্দেশনা বহাল থাকবে।
নতুন আদেশ অনুযায়ী, এই মৌসুমে আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে।
ভয়েস/আআ