রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢাকার এক মাদ্রসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সৈকতে গোসলের সময় ঢেউয়ের তোড়ে ভেসে যায় শান্ত (১২) নামে ওই শিশু।
নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার বাসিন্দা। তার পিতা মোজাম্মেল হোসেন।
ইনানী ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে সৈকতে গোসল করার সময় শান্ত সাগরের ঢেউয়ে ভেসে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে আসে। শনিবার তারা মোট ১৫ জন একসঙ্গে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ে কয়েকজন তলিয়ে যাওয়ার উপক্রম হলে স্থানীয়দের সহযোগিতায় ১৫ জনকে জীবিত উদ্ধার করে পুলিশ। তবে শান্তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পর্যটনসংশ্লিষ্টরা সমুদ্রসৈকতে গোসলের সময় সতর্কতা অবলম্বন এবং ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION