সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা

ভয়েস প্রতিবেদক:

দেশের চিংড়ি হ্যাচারি খাতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ, পর্যবেক্ষণ ও অনুসরণ নিশ্চিত করতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি, বিদ্যমান ঘাটতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে কক্সবাজারে এক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল গোল্ডেন হিলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর প্রস্তুতি মূল্যায়ন: বিদ্যমান ঘাটতি, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)। এতে অর্থায়ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান। এতে সভাপতিত্ব করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) সভাপতি ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেব এর অফিস সচিব এস এম বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সেব মহাসচিব গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল হক, সেব এর সহ সভাপতি শাহেদ আলী, মৎস্য খামার মালিক সমিতির সভাপতি মোল্লা শামসুর রহমান, সেব এর কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং নির্বাহী সদস্য ভুলু চৌধুরী ও মো. আলমগীর।

কর্মশালায় বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পরে গবেষণার লক্ষ্য, পরিধি, বাস্তবায়ন পদ্ধতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন গবেষণার প্রধান পরামর্শক ড. হাবিবুর রহমান খন্দকার।

উন্মুক্ত আলোচনা পর্বে চিংড়ি হ্যাচারি খাতের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যবস্থাপনা, পোনা উৎপাদন ও সরবরাহের তথ্য সংরক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা এবং ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন ও বিপণনব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে আসে।

কর্মশালায় চিংড়ি হ্যাচারি মালিক, গবেষক, পরামর্শক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।

আয়োজকরা জানান, চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষ্যে পরিচালিত গবেষণার মাধ্যমে বিদ্যমান প্রযুক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনাগত ঘাটতি চিহ্নিত করা হবে। একই সঙ্গে হ্যাচারি মালিক, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের পথ তৈরি হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা কার্যকরভাবে চালু করা গেলে চিংড়ি পোনা উৎপাদন থেকে সরবরাহ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ সহজ হবে। এতে উৎপাদন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, পণ্যের উৎস শনাক্তকরণ এবং চিংড়ি খাতের গুণগত মান ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION