খেলাধুলা ডেস্ক:
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করে নতুন করে আলোচনায় পর্তুগিজ মহাতারকা। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ১৩ গোল দূরে তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজেই পেনাল্টি আদায় করেছিলেন তিনি।
তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি আল নাসর। ২১ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াদ। ফলে ১০ জনের দলে পরিণত হয় কাতারের ক্লাবটি।
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনাচার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে আল নাসরের জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোলসহ ক্লাব পর্যায়ে বাকি গোলগুলো করেছেন তিনি। এখন তার সামনে একমাত্র লক্ষ্য ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক। সেটি স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ১৩ গোল।
এর আগে আল আহলির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। সেই ম্যাচে আল নাসর হেরেছিল ৩-১ গোলে। আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে সেই হতাশা কাটালেন তিনি।
এক হাজার গোলের পথে রোনালদোর প্রতিটি ম্যাচই এখন বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে। বয়স ৪১ হলেও গোলের ক্ষুধা কমেনি তার। ফুটবল ইতিহাসে আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পারলে সেটি হবে অনন্য এক অর্জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.