ভয়েস প্রতিবেদক:
বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলে নি সাফরিনা নুর তিশা (১৪) এর। থানায় নিখোঁজ ডায়েরীর পরও পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় তিশার পরিবার। মেয়ের জন্য পাগল প্রায় মা রুজিনা আক্তার। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। যে কোন মূল্যে মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা রুজিনা।
রামু থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার বিষয়ে খুবই আন্তরিক ও তৎপর বলে জানিয়েছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। একটা ফল পাওয়ার আশা করছে পুলিশ।
সাফরিনা নুর তিশা ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের (৯ ম শ্রেণি) ছাত্রী। সে কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ার মোঃ রফিকের মেয়ে।
গত ১৭ আগস্ট বেলা ১ টার দিকে গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। অনেক জায়গায় সন্ধান করেও খোঁজ মেলে নি।
এ বিষয়ে ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যার নং-৭০৯। সাফরিনা নুর তিশা অনুমান ৪ ফুট ৯ ইঞ্চি লম্বা। গায়ের রং ফর্সা। মুখম-ল সামান্য ধারালো। তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির গোঁড়ালিতে পোড়া দাগ রয়েছে। নিখোঁজের সময় পরণে কালো-বাদামি রংয়ের সেলোয়ার কামিজ ও কালো উড়না ছিল। কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে ০১৮৫৭৬২৪৯৯৯ নাম্বার অথবা বাড়ির ঠিকানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.