ভয়েস বিনোদন ডেস্ক:
মনের আনন্দে আইসক্রিম খাচ্ছেন বিশ্বখ্যাত গায়িকা সেলেনা গোমেজ। তা তিনি খেতেই পারেন। কিন্তু ইন্সটাগ্রামে সেই ছবি তিনি হঠাৎ দেবেন কেন! কারণ তো অবশ্যই আছে। ২৮ বছর বয়সী এই তারকা কোরিয়ান মেয়েদের পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সঙ্গে জোট বেঁধেছেন। তাদের নতুন গানটির শিরোনাম ‘আইসক্রিম’। গত ২১ আগস্ট ইন্সটাগ্রামে আইসক্রিম খাওয়ার ছবি শেয়ার দিয়ে খবরটি জানান সেলেনা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আইসক্রিম? ব্ল্যাকপিঙ্ক? আপনাদের ধারেকাছে আসছে সেলপিঙ্ক। আগামী ২৮ আগস্ট এটি মুক্তি পাবে।’
নিজের নামের প্রথম অংশ থেকে ‘সেল’ ও ব্ল্যাকপিঙ্কের ‘পিঙ্ক’ যোগ করে ‘সেলপিঙ্ক’ উল্লেখ করেছেন সেলেনা। ব্ল্যাকপিঙ্কের টুইটার অ্যাকাউন্টে আজ শুক্রবার ‘আইসক্রিম’ গানের টিজার পোস্টার প্রকাশিত হয়েছে। তাদের প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট এটি ছেড়েছে।
এদিকে আগামী ২ অক্টোবর বাজারে আসবে ব্ল্যাকপিঙ্কের প্রথম অ্যালবাম ‘দ্য অ্যালবাম’। গত ২৮ আগস্ট এর টিজার পোস্টার প্রকাশিত হয়। দলটির চার সদস্য হলেন জিসু, জেনি, রোজ ও লিসা। গত জুনে তাদের প্রথম গান ‘হাউ ইউ লাইক দ্যাট’ মুক্তি পায়। এটি পাঁচটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ে ফেলেছে।
এ বছরের ১০ জানুয়ারি প্রকাশিত হয় সেলেনা গোমেজের তৃতীয় একক অ্যালবাম ‘রেয়ার’। সম্প্রতি ট্রেভর ড্যানিয়েলের সঙ্গে তিনি গেয়েছেন ‘পাস্ট লাইফ’ গানের রিমিক্স। ব্ল্যাকপিঙ্ক কিছুদিন আগে লেডি গাগার ‘ক্রোম্যাটিকা’ অ্যালবামে তার সঙ্গে ‘সাওয়ার ক্যান্ডি’ গানটি করেছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.