বিনোদন ডেস্ক:
করোনা থেকে বাঁচতে লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে খামারবাড়িতে আশ্রয় নেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে তিন মাস কাটিয়ে মুম্বাই ফিরেছেন সম্প্রতি। এখন নিয়মিত কাজে ফিরতেই করোনার মুখোমুখি হলেন শ্রীলঙ্কান সুন্দরী।
জি নিউজ জানায়, করোনা-পরবর্তী আনলক পর্ব শুরু হতেই শুটিং শুরু করেছেন জ্যাকুলিন। একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে করোনার সামনে পড়েন।শুটিং শুরুর আগেই জ্যাকুলিন-সহ সংশ্লিষ্ট ইউনিটকে কভিড পরীক্ষা করানো হয়। যেখানে দুজনের রেজাল্ট করোনা পজিটিভ আসে।
ভক্তদের জন্য সুখবর হলো, জ্যাকুলিন ভালো আছেন। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী।শুটিং ইউনিটের যে দুজনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তারা কোয়ারেন্টাইনে আছেন। স্থানীয় পৌরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদও দেন জ্যাকুলিন।
অবশ্য সালমানের বাগানবাড়িতে একদম অবসর সময় কাটিয়েছেন জ্যাকুলিন- এমনও নয়। এ নায়কের একটি গানে সঙ্গী হয়েছিলেন তিনি। সেখানে বেশ অন্তরঙ্গভাবে তারা ধরা পড়েন। এ ছাড়া লকডাউনকালে র্যাপার বাদশার ‘গেন্দাফুল’ গানে মডেল হয়ে বেশ আলোচিত হন। তবে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার জন্য নিন্দা কুড়ান।বর্তমানে জ্যাকুলিনের হাতে রয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য সালমানের বিপরীতে ‘কিক টু’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.