সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে করোনায় আরও ২২জন আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৬৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪৪৫ জন। এই সময়ে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৫জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে ৬জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭টি নমুনা পরীক্ষা ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এইদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় ৩৬৪টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ৪ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION