ভয়েস নিউজ ডেস্ক:
ক’দিন আগেই এক সাক্ষাৎকারে তিনজন বোলারের নাম বলেছিলেন তামিম ইকবাল, যাদের খেলতে তার সমস্যা হয়। সেই তিন বোলার হলেন- সাঈদ আজমল, রবিচন্দ্রন অশ্বিন ও মরনে মরকেল। এবার জানা গেল যে বোলারকে দেখলেই তামিমের মারতে ইচ্ছে হয় সেই বোলারের নাম।
ক্যারিয়ারের শুরু থেকেই হার্ডহিটার ব্যাট্যার হিসেবে পরিচিতি মিলে তামিমের। সময়ের সাথে সাথে অবশ্য নিজেকে পরিণত করেছেন। আগের সেই ‘আগ্রাসী’ তামিম এখন আর নেই। তবে নিজের দিনে যে কোনো বোলারকেই গলির বোলারে পরিণত করেন তিনি।
তা এমন কোন বোলার আছে যাকে দেখলেই মারতে ইচ্ছে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের?
রবিবার রাতে ইনস্টাগ্রাম লাইভে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দেন তামিম। সেখানেই মাহমুদউল্লাহ এই প্রশ্ন ছোড়ে দেন তামিমকে।
মাহমুদউল্লাহর প্রশ্ন, ‘কয়েক দিন আগে একটা ইন্টারভিউয়ে পড়লাম, কোন কোন বলারকে খেলতে তোর কষ্ট হয়। সাঈদ আজমল, অশ্বিন আর মরনে মরকেল। তুই আমাকে এটা বল এমন কোন বোলার আছে যাকে দেখলেই মারতে ইচ্ছে করে… মেরে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে?’
তামিম এক মুহূর্ত না ভেবেই বলে দেন ভারতীয় পেসার উমেশ যাদবের নাম। বলেন, ‘প্রত্যেক দিনই আমার ওকে মারতে ইচ্ছে করে।’ সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.