এম এ সাত্তার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার সদরের ঈদগাঁওতে ফের অভিযান পরিচালনা করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঈদগাঁও বাস স্টেশন এলাকায় বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
অভিযান সূত্র জানান, জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ঈদগাঁও বাস স্টেশন ও দরগাহ গেইট এলাকার মুদির দোকান, কাঁচা মালের আড়ত, রেস্টুরেন্ট এবং গ্যাসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এসময় ঈদগাঁও বাস স্টেশনের দক্ষিন পার্শ্বে দরগাহ গেইট এলাকার মেসার্স মক্কা এন্টার প্রাইজকে মূল্য তালিকা না রাখা, বিক্রয় রশিদের কার্বণ কপি না রাখা, মেয়াদ উত্তীর্ন ফায়ার লাইসেন্স, অনুমোদিত স্থানের চেয়েও বেশি স্থান নিয়ে ব্যবসায় পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এসময় ব্যবসায়িদের স্বাস্থবিধি মেনে চলা, খাবারের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা, এবং আগত অতিথিদের সাথে শোভন আচরন করার পরামর্শ দেওয়া হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.