ভয়েস প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে জাতির জনকের জীবনাদর্শ ও দেশপ্রেমের বীজ বপন করতে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আজ ২০ সেপ্টেম্বর (রবিবার)-সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে কোমলমতি শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপন অভিযান এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রেরণা যোগান সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সম্মানিত সভানেত্রী বেগম শারমিন মাঈন।

অনুষ্ঠান উপলক্ষ্যে অদ্য ১১০০ ঘটিকায় রামু সেনানিবাসের সেনাপরিবার কল্যান সমিতি প্রাঙ্গনে ‘কলকন্ঠ ক্লাব’ এর ছোট্ট বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত চিত্রকর্ম এর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সোনামণিদের অঙ্কিত মহান মুক্তিযুদ্ধের ছবি ও জাতির পিতার প্রতিকৃতি আগত সকল অতিথিদের মনে দাগ কাটে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের তাদের সুন্দর চিত্রকর্মের জন্য সম্মানিত সভানেত্রী সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া বয়স ভিত্তিক ২টি দলের সেরা ০৬ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ রাখার জন্য সেনাপরিবার কল্যান সমিতির সম্মানিত সভানেত্রীর উপস্থিতিতে সমিতি প্রাঙ্গণে ফলজ ,বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ক্ষুদে সদস্যরা ।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল কর্তৃক "Hasina A Daughter’s Tale" প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম এর মহান শিক্ষায় যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে সম্মানিত সভানেত্রীর নেতৃত্বে সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চল ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এই মহতী উদ্যোগ গ্রহণ করে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.