ভয়েস প্রতিবেদক:
কুতুবদিয়ায় সুদের লাভের টাকা সময় মতো দিতে না পারায় বজল করিম (৪৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বজল করিম উক্ত এলাকার মৃত ছাবের আহমদের পুত্র। এই ঘটনায় মহিলাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বজল করিমের পরিবারের বরাত দিয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ফেরদৌস জানান-উক্ত এলাকার মোতালেবের পুত্র শাহাব উদ্দীন থেকে মাসে ৫০০ টাকা সুদে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলো নিহত বজল করিম। দুই মাসের মধ্যে প্রথম মাসের সুদের টাকা সময় মতো পরিশোধ করেছিলো। কিন্তু করোনার প্রভাবে অভাবে কারণে এপ্রিল মাসের সুদের দিতে শোধ করতে পারেনি বজল করিম। এই নিয়ে আজ ৪ মে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি হয়। মারামারিতে শাহাব উদ্দীন, তার পিতা মোতালেবসহ অন্যান্যরা মোতালেবকে লাঠি দিয়ে বজলকে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি দিদারুল ফেরদৌস বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে হামলার মুলহোতা শাহাব উদ্দীন, তার মা পুতিনা বেগম, ভাই আলা উদ্দীন ও ভগ্নিপতি ফয়েজকে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস/ আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.