খেলাধুলা ডেস্ক:
পিএসজি’র সাবেক তারকা এদিনসন কাভানির নতুন ঠিকানা হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন উরুগুয়ান এই ফুটবলার।
কাভানির সঙ্গে বেশ কিছু দিন ধরে আলোচনা চালিয়ে আসছিল ম্যানইউ। তবে এখনো কোনো চুক্তি হয়নি।
বিবিসি’র খবরে বলা হয়েছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে পারে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
গত জুনের শেষ দিকে পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই ফ্রি-ট্রান্সফার ইউন্ডো’র খেলোয়াড়ে পরিণত হন কাভানি। এ ছাড়া প্যারিসের ক্লাবটিতে নেইমারের সঙ্গে এক ধরনের মতভেদ ছিল এই স্ট্রাইকারের। কাভানির ধারণা, ইউরোপিয়ান এই ফুটবলে আরও বেশি কিছু দেওয়ার আছে তার।
কাভানির পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে বলে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল। আক্রমণভাগের এই খেলোয়াড়ের প্রতি ইতিবাচক ধারণা রেড ডেভিলস শিবিরের। উভয় পক্ষের মধ্যে শিগগিরই চুক্তি সম্পাদন হতে যাচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.