ভয়েস নিউজ ডেস্ক:
দীর্ঘ একমাস পর বৃহস্পতিবার (৭ মে) বসছে মন্ত্রিসভার বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনার কারণে এবারের মন্ত্রিপরিষদ বৈঠকটিও হবে সীমিত পরিসরে। করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, সবশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.