আন্তর্জাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট দিচ্ছেন লাখ লাখ ভোটার। এবারও জয়ের ব্যাপারে প্রত্যয়ী বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি।সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভোট। কিন্তু নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় ভোট। শেষ হবে সন্ধ্যা ৭টায়। যদিও এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ আগে ভাগেই গত ৩ অক্টোবর ভোট প্রয়োগ করেছেন।সাধারণ নির্বাচনের ভোট দেওয়ার পাশাপাশি দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটও দিচ্ছেন নিউজিল্যান্ডবাসী।
এদিকে, নির্বাচনের আগে মতামত জরিপে দেখা গেছে, ফের জিততে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা। সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করতে পারায় তার জনপ্রিয়তা ঢের বেড়েছে।
লেবার পার্টির মধ্যপন্থী বাম নেতা জেসিন্ডা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, এই নির্বাচনে জিততে না পারলে দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি।
এক জরিপে দেখা গেছে, অনুষ্ঠেয় নির্বাচনে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবার পার্টি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রক্ষণশীল ন্যাশনাল পার্টি।
তবে প্রশ্ন হচ্ছে, জেসিন্ডা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি-না এ ব্যাপারে বড় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা ১৯৯৬ সালে নিউজিল্যান্ডে সংসদীয় মিক্সড মেম্বার প্রপোরশনাল (এমএমপি) শুরু হওয়ার পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.