ভয়েস প্রতিবেদক:
জেলায় ল্যাবে নতুন ১৫৪ জনের পরীক্ষা করে আরও দুই ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলো ৫১ জন।
নতুন আক্রান্ত হয়েছেন চকরিয়া উপজেলায় একজন ও সদর উপজেলার বাংলার বাজার এলাকার একজন। আর এই পর্যন্ত সুস্থ্য বাড়ি ফিরে গেছেন আটজন, এর মধ্যে বুধবার ফিরেছেন চারজন।
বুধবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১৫৪ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৫১ জনই শনাক্ত করা হলো। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৫৭ জন। অপর ৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা। এই পর্যন্ত সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন।
উল্লেখ্য, গত ৩৫ দিনে মোট ২১১৮ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৫৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়ায় ৬ জন, রামু ১ জন, চকরিয়ায় ১৬ জন, কক্সবাজার সদরে ১০ জন এবং পেকুয়ায় ৩ জন। অপর ৬ জন বান্দরবান জেলার।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.