শহিদুল ইসলাম উখিয়া
উখিয়া ও টেকনাফে মাদক পাচার থামছে না। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসছে ইয়াবা। স্হানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী। পুলিশ -বিজিবি ও র্র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে । মহামারী করোনা ভাইরাসের কিছুদিন মাদক পাচার বন্ধ ছিল। ঠিক কয়দিন পর মাদক ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠেছে। অন্যদিকে পবিত্র রমজান।তারই ধারাবাহিকতায় মাদক পাচারকারী তরমুজের গাড়ি নিয়ে ফেরার সময় ইয়াবাসহ এক ড্রাইভারকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
৬ মে (বুধবার)রাতে উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রামের পটিয়া থেকে তরমুজের গাড়ি নিয়ে আসা এক ড্রাইভার গাড়ি নিয়ে ফেরার সময় ইয়াবা নিয়ে যাচ্ছে। কক্সবাজার -টেকনাফ মহাসড়কে অভিযানে নেমে চট্টগ্রামগামী পিকআপ ভ্যান গাড়ি তল্লাশী করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ড্রাইভারকে আটক করেন। আটককৃত ড্রাইভারের নাম মোহাম্মদ সাগর প্রকাশ শুভ (২৬)। সে চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাও দিঘীর পাড় এলাকার বাসিন্দা।
উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন ইয়াবা পাচারের খবর পেয়ে ওসি স্যারের নেতৃত্বে সহকারী উপ -পরিদর্শক বিএম শামীম ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান গাড়ি থামিয়ে তল্লাশি করে ড্রাইভারের স্বীকারোক্তি মতে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। পরে চালক সহ গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.