ভয়েস প্রতিবেদক:
চিকিৎসকদের নিরপত্তার জন্য কক্সবাজার সদর হাসপাতালে “ডক্টরস সেফটি চেম্বার” স্থাপন করেছে কক্সবাজার করোনা সহায়তা তহবিল।
আজ ৭ মে (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন “ডক্টরস সেফটি চেম্বার” প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
স্বাগত জানিয়ে তিনি বলেন, কক্সবাজার করোনা সহায়তা তহবিলের এই উদ্যোগ কক্সবাজার সদর হাসপাতালে চিকীৎসকগণের মাঝে উৎসাহ যোগাবে। এবং এই কাজে যার জড়িত তাদেরকে কক্সবাজারবাসী দীর্ঘদিন মনে রাখবে। যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুবকদের মাঝে।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মহিউদ্দিন বলেন, “ডক্টরস সেফটি চেম্বার” কক্সবাজার সদর হাসপাতালের চিকীৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.