ভয়েস প্রতিবেদক
দেশে করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অসহায় শ্রমিক-কর্মচারীদর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ককসবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সেক্রেটারি আমিনুল হক।
শ্রমিক নেতা নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ ওসমানি, নুরুল আমীন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান।
মোস্তাক আহমেদের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল কালাম, বাদশা মিয়া, তাজ উদ্দিন চৌং তামিম, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ছৈয়দ হোসেন, বাহার উদ্দিন, হারুনর রশীদ, এহসান, জাহাঙ্গীর আলম, হামিদ হোসেন ও গিয়াস উদ্দিন রোকন।
গত মাসের প্রথম দিকেও কর্মক্ষম গরীব অসহায় শ্রমিক, কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বলে জানান ইউনিয়নের সেক্রেটারি সাহাব উদ্দিন।
সারাদিন রোজা রেখে ইফতারের সময় যাতে সমস্যায় পড়তে না হয় সেদিক বিবেচনা করে এ উদ্যোগ গ্রহন করা হয়।
এছাড়া প্রতিবছর রমজানে গরিব-অসহায় মানুষের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে দোকান কর্মচারী ইউনিয়ন।
প্রায় এলাকায় লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা সমস্যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনা করে
একান্ত অসহায় শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে বলেও জানানো হয়।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.