আন্তর্জাতিক ডেস্ক:
যেকোনো সময় নির্বাচন জয় ঘোষণা করতে পারেন জো বাইডেন।
এমন সম্ভাবনাকে সামনে রেখে তার নিরাপত্তা জোরদার করবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, শুক্রবার দিনের প্রথমভাগে সেই কাঙ্খিত বড় ঘোষণা দিতে পারেন জো বাইডেন। তাই তার প্রচারণা টিম সিক্রেট সার্ভিসকে এ বিষয়ে অবহিত করেছে। এর ফলে জো বাইডেনের জন্য অতিরিক্ত এজেন্ট মোতায়েন করতে পারে তারা। এ বিষয়ে জানেন এমন ব্যক্তিদের সূত্র হিসেবে উদ্ধৃত করা হয়েছে। তবে সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথেরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি বলেছেন, রাষ্ট্রের সিনিয়র ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা করেন না তারা। এ বিষয়ে মন্তব্য করেন নি বাইডেনের সহযোগীরাও। বর্তমানে বাইডেন ও তার প্রচারণা টিম অবস্থান করছেন নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটনে।সূত্র:মানবজমিন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.