খেলাধুলা ডেস্ক:
এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মুঠোফোনে এর সত্যতার কথা নিশ্চিত করেছেন মুমিনুল হক নিজেই।
মুমিনুল বলেছেন, ‘করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল টেস্ট করিয়েছিলাম। উপসর্গ বলতে গতকাল হাল্কা জ্বর ছিল। এখন অবশ্য জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। ঠাণ্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। আক্রান্ত হলেও আমার শারীরিক কোন সমস্যা নেই।’
তিনদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ। যার কারণে করাচিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতে পারেননি। এই মুহূর্তে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
অবশ্য এই অবস্থায় মাহমুদউল্লাহ-মুমিনুল করোনায় আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে তাদের নাম থাকবে। নির্বাচকরা আশা প্রকাশ করছেন, চলতি মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগে তারা সুস্থ হয়ে উঠবেন। নির্বাচক হাবিবুল বাশারও বলেছেন তেমন কথা, ‘যদি কোনও কারণে কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে স্বাভাবিকভাবেই তার রিপ্লেস থাকতে হয়। যেহেতু টুর্নামেন্টের এখনও দেরি আছে, সেহেতু মাহমুদউল্লাহ-মুমিনুলকে নিয়ে ভয়ের কিছু নেই। তারা সুস্থ না হলে তাদের রিপ্লেস খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা নিয়ে বেশি ভাবার কারণ নেই।'
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.