খেলাধুলা ডেস্ক:
র্যাকেট ছেড়ে এবার অভিনয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ভারতের টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। তবে বড় পর্দায় নয় একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, ‘এমটিভি প্রবিহিশন অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ভারতীয় এই টেনিস তারকা।
মূলত টিবি বা যক্ষ্মা রোগের বিরুদ্ধে জনসচেতনতায় এ ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে।
সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে সানিয়া মির্জা বলেন, ‘আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০ শতাংশ টিবি রোগে আক্রান্ত। এ রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং চিন্তাধারা বদলাতে হবে, যার জন্য এই ওয়েব সিরিজ।’
এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু হলো এক সদ্য বিবাহিত দম্পতি বিকি ও মেঘা তাদের জীবনের নানান সমস্যা নানান টানাপোড়েন।
করোনায় হঠাৎ লকডাউনের ফলে তাদের জীবনের বিভিন্ন সমস্যা সামনে আসে। মহামারিতে যক্ষ্মা রোগী অবস্থা আরও খারাপ হয়। ওই দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান।
সানিয়া মির্জা বলেন, ‘প্রতিটি সময়ই কেউ না কেউ টিবি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা মহামারির মধ্যে এই ঝুঁকিটা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে টিবি রোগ নিরাময়ে লড়াই করাটাও বেশ কঠিন। এই বিষয়টাই আমাকে এই ভূমিকায় অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে।’
এই টিনিস তারকা আরও বলেন, ‘আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।’নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি প্রবিহিশন সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.