খেলাধুলা ডেস্ক:
রাতটা বিশেষই বটে আর্সেনালের জন্য। কারণ ২৭১ দিন পর এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল দর্শক। সংখ্যাটা খুব বেশি নয়। মাত্র ২ হাজার। তাতেই রাতটাকে ‘খুব বিশেষ রাত’ হিসেবে আখ্যায়িত করেছেন গানারদের কোচ মাইকেল আর্তেতা। এমন এক রাতে শিষ্যরাও নিরাশ করেনি তাকে।
ইউরোপা লিগের ‘বি’ গ্রুপে র্যাপিড ভিয়েনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ-৩২ নিশ্চিত করা গানারদের সংগ্রহ ৫ ম্যাচে ১৫ পয়েন্ট।গানাররা শেষবার ঘরের মাঠে সমর্থকদের সামনে মাঠে নেমেছিল গত ৭ মার্চ ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.