খেলাধুলা ডেস্ক:
কুইন্টন ডি কককে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক খুশিমনে তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।
আপাতত অবশ্য দীর্ঘ সময়ের জন্য নয়। ২০২০-২১ মৌসুমের জন্য ডি কককে টেস্টের নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন মিশন। দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সারেল ইরউই, কিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইন এবং মিডিয়াম পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান। চোটের কারণে প্রাথমিকভাবে নেয়া হয়নি কাগিসো রাবাদা আর ডোয়াইন প্রিটোরিয়াস। তাদের অবস্থা দেখে পরে সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে’তে। ৭ জানুয়ারি থেকে জোহানেসবার্গে পরের টেস্ট। ডি ককের নেতৃত্বে এই গ্রীষ্মে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুনগি এনগিডি, রসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.