ভয়েস নিউজ ডেস্ক:
গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জনে। এসময় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন, এ নিয়ে দেশে মহামারী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ এ সময়ে ৫ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২২ হাজার ৬৫৭টি। এসব নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬টি ল্যাবে। নতুন করে আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে, নতুন সংযোজিত ল্যাবটি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাব।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের ২৩৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৬৫০ জন সুস্থ হলেন।
গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে। সূত্র:বণিকবার্তা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.