খেলাধুলা ডেস্ক:
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে চিকিৎসা অবস্থায় তার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়নি বলে তদন্ত শেষে জানানো হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এই খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার প্রকাশ হওয়া টক্সিকোলোজি রিপোর্টে আরও বলা হয়, তার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।
এই তদন্তের মূল কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পুরো চিকিৎসা জুড়ে কোনো অপব্যবহার হয়েছে কিনা।
ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুদ হতাশা এবং খিঁচুনি ধরনের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া পেটের সমস্যার কারণেও এগুলো দেওয়া হয়েছিল।এই রিপোর্টগুলো প্রমাণ করে ম্যারাডোনা কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন।
এর আগে গত ২৫ নভেম্বর নিজ দেশের শহর বুয়েন্স এইরেসে চিকিৎসা অবস্থায় ৬০ বছর বয়সে মারা যান ৮৬’র বিশ্বকাপজয়ী ম্যারাডোনা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.