ক্রীড়া প্রতিবেদক:
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল- এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে সোনাইছড়ি ফুটবল খেলার মাঠে সোনাছড়ি স্পোর্টস একাডেমির উদ্যোগে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উক্ত খেলার শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও আব্দুল্লাহ আল মামুন শাহীন এবং সোনাইছড়ি স্পোর্টস একাডেমির সভাপতি এড সাকো আলম ও সাধারণ সম্পাদক এড দেলোয়ার হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এতে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের রাউজান কদলপুর ফুটবল একাডেমিকে ৬-১ গোলে হারিয়েছে হ্নীলা নয়া বাজার ফুটবল একাডেমি।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আপনারা সুন্দর এবং সোহার্দ্যপূর্ণ একটি খেলা উপহার দেবেন। আপনারা ক্রীড়া ও সংস্কৃতির প্রতি নজর রাখবেন এবং খেলাধুলাকে গুরুত্ব দিয়ে মাদক থেকে সমাজকে দূরে রাখবেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.