খেলাধুলা ডেস্ক:
নতুন বছরের শুরুতেই চমকে দিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
যেখানে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে গর্ভবতী অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।
শুক্রবার (১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই। সাকিব লিখেছেন, 'নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।' সঙ্গে একটি ছবিও যোগ করেছেন সাকিব। যেখানে স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে।
এরইমধ্যে পোস্টের নিচে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যাচ্ছে। তার মানে কি সাকিব আবারও বাবা হতে যাচ্ছেন? কিন্তু তার পক্ষ থেকে এখনও বিষয়টি খোলাসা করা হয়নি। অনেকে প্রশ্ন তুলেছেন, নাকি পুরনো ছবি দিয়ে বোকা বানালেন সাকিব?
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.