ক্রীড়া ডেস্ক:
দুই ইনিংস মিলিয়েও নিউ জিল্যান্ডের এক ইনিংসের রান করতে পারেনি পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বড় বব্যধানে হারিয়ে ধবলধোলাই করলো নিউ জিল্যান্ড। এর আগে মাঙ্গানুইতে প্রথম টেস্টে সফরকারীরা হারে ১০১ রানে।
এ জয়ের মধ্য দিয়ে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এলো কেন উইলিয়ামসনের দল।
প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২৯৭ রানের লিডে খেলতে নেমে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির সঙ্গে হ্যানরি নিকোলস-ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ড। ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৬৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পাকিস্তানের লিড ছাপিয়ে উল্টো ৩৬২ রানের লিড দেয় কিউইরা।
৩৬২ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে পাকিস্তান দিন শেষ করে । শুরুতেই সাজঘরে ফেরেন শান মাসুদ। ৭ রানে আবিদ আলী ও ১ রানে মোহাম্মদ আব্বাস অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনেও একই ধারা বজায় ছিল। কাইল জেমিসনের অগ্নিঝরা বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মিসবাউল হকের শিষ্যরা।
৩৫৪ রান পিছিয়ে থেকে সিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামে ১৮৬ রানে। হার মানতে হয়ে ১৭৬ রানে। কোনো ব্যাটসম্যানই ৪০ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করে আসে আজহার আলী ও জাফর গওহারের ব্যাট থেকে। এ ছাড়া আবিদ আলী ২৬ ও ফাহিম আশরাফ করেন ২৮ রান। আর কোনো ব্যাটসম্যান বিশের ঘর পেরোতে পারেননি। কোনো উইকেটের জুটি থেকে ৩৩ রানের বেশি আসেনি।
নিউ জিল্যান্ডের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন কাইল জেমিসন। এ ছাড়া তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাইল জেমিসন।
ডাবল সেঞ্চুরি হাঁকানো কেন উইলিয়ামসনের হাতে ওঠে সিরিজ সেরার পুরষ্কার। ৩২৭ বলে ২৪টি চারের মারে ২০০ রান স্পর্শ করেন উলিয়ামসন। আউট হন ২৩৮ রান করে। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের ক্লাবে নাম লেখান। সূত্র:রাইজিংবিডি।ভ
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.