প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২১, ১১:১১ পি.এম
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, রেজাউল করিম, বদিউল আলম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রণজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, ইউনুস বাঙ্গালী, খোরশেদ আলম কুতুবী, জিএম আবুল কাশেম ও ড.নুরুল আবছার।
সভায় ১০ জানুয়ারী বিকেল ৩টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন ছাড়াও ১৮ জানুয়ারী থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে কক্সবাজার থেকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের চট্টগ্রাম সফরসহ দলীয় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.